Wednesday, June 16, 2021

আজিজুল হক ইসলামাবাদীর আরও ৩ দিনের রিমান্ড

ফাতেহ ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আরও ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত মঙ্গলবার (১৫ জুন) বিকালে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, হাটহাজারীতে নাশকতার ৫২(০৩)২১ মামলায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে।

এর আগে হাটহাজারীর অন্য নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

The post আজিজুল হক ইসলামাবাদীর আরও ৩ দিনের রিমান্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0/

No comments:

Post a Comment