ফাতেহ ডেস্ক :
কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ভর্তি পরীক্ষা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত সোমবার (১৪ জুন) কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষাকে প্রাধান্য দেয়া বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পর্যালোচনা করে পূর্বঘোষিত তারিখ ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।’
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission-agri.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
The post কৃষিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ৪ সেপ্টেম্বর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0/
No comments:
Post a Comment