Friday, June 18, 2021

আল-আকসায় আবারও ইজরাইলি পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইজরাইলি পুলিশ। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জুমার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মঙ্গলবার কট্টরপন্থী ইজরাইলিদের মিছিলে মহানবী (সা.) কে অপমানের প্রতিবাদে শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এতেই হামলা চালিয়েছে ইজরাইলি পুলিশ।

মিছিল করার জন্য ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইজরাইলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।

পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গন থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয় করে।

শুক্রবারের হামলায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক সাংবাদিককে আহত করেছে ইজরাইলি পুলিশ। লাতিফেহ আবদেলাতিফ নামের ওই সাংবাদিক পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন। মিডল ইস্ট আই জানিয়েছে, তাদের এক কন্ট্রিবিউটরও ইসরায়েলি পুলিশের হামলায় আহত হয়েছেন।

 

The post আল-আকসায় আবারও ইজরাইলি পুলিশের হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81/

No comments:

Post a Comment