ফাতেহ ডেস্ক:
আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারের পর তাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে জানানো হয়েছে, আপাতত পুলিশ হেফাজতেই থাকবেন ত্ব-হা।
শুক্রবার (১৮ জুন) বিকেলে রংপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। বিকেল পৌনে ৫টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়। তার আগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
গত ১০ জুন দিবাগত রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু ত্বহা, তার দুই সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিনের। আজ জুমার পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।
The post আপাতত পুলিশ হেফাজতেই থাকবেন আবু ত্ব-হা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95/
No comments:
Post a Comment