Friday, June 18, 2021

আবু ত্ব-হা আদনানকে থানায় নেওয়া হয়েছে

ফাতেহ ডেস্ক:

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ মিলেছে। শুক্রবার (১৮ জুন) দুপুরে তিনি রংপুরের শ্বশুর বাড়িতে উপস্থিত হন। পরে বেলা পৌনে ৩টার দিকে তাকে রংপুর নগরীর কোতোয়ালী থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে থানায় নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনও বাড়ি ফিরেছেন। তাদেরকেও থানায় আনা হচ্ছে। কিছুক্ষণ পর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, ঢাকার গাবতলী থেকে তারা নিখোঁজ হন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন আরও তিন জন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আবু ত্ব-হার সঙ্গে আরও যারা নিখোঁজ হয়েছিলেন তারা হলেন- আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ।

The post আবু ত্ব-হা আদনানকে থানায় নেওয়া হয়েছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8/

No comments:

Post a Comment