ফাতেহ ডেস্ক:
রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ।
গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনা জানতে পারে। এরপর ওইদিনই তাদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক ও এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে।’
তবে এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানা যায়নি।
The post ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, আটক ২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%aa/
No comments:
Post a Comment