ফাতেহ ডেস্ক:
বৈরুত বন্দরে বিস্ফোরণের পর লেবাননে আটকে পড়া ৭১ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সকালে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা। গত রোববার ত্রাণ সহায়তা নিয়ে লেবাননে যায় এই বিশেষ ফ্লাইটি।
লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মানবিক দুর্যোগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে দেশটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে পাঠানো হয় সাড়ে ১৩ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী।
উড়োজাহাজ ফেরার পথে লেবাননে আটকে পরা ৭১ জন প্রবাসীকে দেশে নিয়ে আসে। দেশে ফিরে লেবাননে বিস্ফোরণের পর মানবেতর জীবন যাপনের কথা জানালেন তারা।
এদিকে, বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসা এবং যুদ্ধজাহাজ বিজয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি টিমকে লেবাননে রেখে আসা হয়েছে বলে জানান বিমানবাহিনীর এই গ্রুপ ক্যাপ্টেন।
লেবাননে কয়েক লাখ বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছে বলে জানান দেশে ফিরিয়ে আনা প্রবাসীরা।
The post লেবানন থেকে ফিরলেন আটকে পড়া ৭১ বাংলাদেশি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa/
No comments:
Post a Comment