Monday, August 10, 2020

লেবানন সরকারের পদত্যাগ

ফাতেহ ডেস্ক:

লেবানন সরকার পদত্যাগ করেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের জেরে সৃষ্ট আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হলো।

মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের উপস্থিতিতে হামাদ বলেন, পুরো সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব প্রেসিডেন্ট ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।

সরকারের গাফিলতির কারণেই বিস্ফোরণ হয়েছে, এমনকি দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা নিতেও তারা ব্যর্থ হয়েছে এমন অভিযোগে আন্দোলন শুরু করে লেবানিজরা। সেই আন্দোলন মুহূর্তেই সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। হাজার হাজার মানুষ বৈরুতের শহীদ স্কয়ারে জড়ো হয়ে সরকারকে পদত্যাগ করতে বলে।

এমন টালমাটাল পরিস্থিতিতে গতকাল লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ ও পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেন। আজ আইনমন্ত্রী মেরি-ক্লাউডি নাজম দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে লেবানিজ পার্লামেন্টের ৬ সাংসদও পদত্যাগ করেন।

এরপরই জরুরি বৈঠক ডাকে মন্ত্রিসভা। সেখানে তারা বর্তমান সরকারের মেয়াদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনের আগ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারই সবকিছুর দেখভাল করবে।

The post লেবানন সরকারের পদত্যাগ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97/

No comments:

Post a Comment