Sunday, August 9, 2020

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শোক

ফাতেহ ডেস্ক:

দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার সভাপতি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার আমীর, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল বাতেলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর আল্লামা মনিরুজ্জামান সিরাজী(বড় হুজুর)র’ ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী আজ রবিবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী ছিলেন আমাদের আক্বাবির আসলাফদের অনুসৃত পথের এক মহা দিকপাল।

তার আদর্শ ছিল অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশ ও জাতির পক্ষে। নেতৃবৃন্দ বলেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী ব্রাক্ষণবাড়ীয়া বাসীর অবিভাবকের দায়িত্ব পালন করে তার যথাযথ দায়িত্ব পালন করে গেছেন। আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

তার রেখে যাওয়া আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে। বিবৃতিতে নেতৃবৃন্দগণ মরহুমের জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করে বিশেষ মুনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এ

The post আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শোক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf-2/

No comments:

Post a Comment