Thursday, August 6, 2020

ওসি প্রদীপ কুমার দাশ চট্রগ্রাম থেকে গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) তাকে গ্রেফতার করে। প্রদীপ কুমারকে ‌চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার পুলিশ হেফাজতে আছেন। চট্টগ্রাম পুলিশ হাসপাতাল থেকে তাকে কক্সবাজারে নেওয়া হচ্ছে। পরে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার (৫ আগস্ট) ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা করা হয়। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানায় মামলাটি রজু করা হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ। আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে।

The post ওসি প্রদীপ কুমার দাশ চট্রগ্রাম থেকে গ্রেফতার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment