ফাতেহ ডেস্ক:
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, বৈরুতের সেই বিস্ফোরণে এক হাজার ৫০০ কোটি ডলারের (এক লাখ ১২ হাজার কোটি টাকার বেশি) ক্ষতি হয়েছে। ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলোর প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে এ কথা বলেছেন তিনি।
গত সপ্তাহের মঙ্গলবার বৈরুতে স্থানীয় সময় বিকেলে বিকট এক বিস্ফোরণ হয়। এতে ১৭৪ জনের প্রাণহানি এবং আহত হয় ৬ হাজারের অধিক মানুষ। ৩ লাখের বেশি মানুষ গৃহহীন অবস্থায় দিন যাপন করছে।
মার্কিন ভূ-বিজ্ঞান অধিদপ্তরের তথ্য মোতাবেক, বিস্ফোরণে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে সৃষ্ট কম্পন ও শক ওয়েব বৈরুত থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাসেও অনুভূত হয়েছে।
বিস্ফোরণের পর লেবাননের রাজনৈতিক পরিস্থিতিও অস্থিতিশীল রয়েছে। সরকারের অবহেলা ও দুর্নিতির কারণেই এই ঘটনার সৃষ্টি হয়েছে এই অভিযোগে আন্দোলনে নামে লেবানিজরা। মুূহূর্তেই সেই আন্দোলন বিশাল আকার ধারণ করে। এর যেরে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার লেবাবনের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে।
পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন হাসান দিয়াবের ওপরই সব দায়িত্ব অর্পিত থাকবে।
The post সেই বিস্ফোরণে এক লাখ কোটি টাকার ক্ষতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/
No comments:
Post a Comment