Friday, August 14, 2020

দুই পুলিশকে গুলি করে হত্যা, উত্তপ্ত জম্মু-কাশ্মীর

ফাতেহ ডেস্ক:

দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর পরিস্থিতি। এবার শ্রীনগরের নওগামে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও তাদের কেউই জীবিত ফিরতে পারেননি।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শ্রীনগরের কাছে নওগামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি চালালে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন ৩ জন পুলিশ কর্মী। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় দুই জনের। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

এই হামলার কথা জানিয়ে কাশ্মীর পুলিশ এক টুইট বার্তায় জানায় ‘নওগাম বাইপাসের কাছে পুলিশের টহল দলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে অস্ত্রধারীরা। ঘটনায় ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুইজনের মৃত্যু হয়। যেখানে ওই হামলা হয়েছে সেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে।’ এই ঘটনার পর পুরো এলাকাজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

-এ

The post দুই পুলিশকে গুলি করে হত্যা, উত্তপ্ত জম্মু-কাশ্মীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment