ফাতেহ ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সম্প্রদায়ের মানহানির অভিযোগে চট্টগাম আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. নোমানের আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে।
বাদিপক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, দণ্ডবিধির ২৯৫ (ক) ও ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়- ৯ অগাস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলকভাবে সনাতন ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।
ওই বক্তব্যে ‘কুৎসা ও হিংসাত্মক নিন্দাবাদ’ প্রচারের মাধ্যমে সনাতন ধর্মকে হেয়প্রতিপন্ন করা হয়েছে উল্লেখ করে এজাহারে বলা হয়, ‘কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মানুভূতিতে আঘাত দেয়ার কুমানসে প্রকাশ্যে এরূপ ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
এতে সনাতনী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করায় বাদি ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত এবং সম্প্রদায়ের মানহানিতে নিজের মানহানি অনুভব করে মামলাটি করেছেন বলে উল্লেখ করা হয়।
মিথুন বিশ্বাস বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে মামলাটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৯ নভেম্বর প্রতিবেদন জমা দিতে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন।
The post জাফরুল্লাহ’র ধর্ম অবমাননার অভিযোগ তদন্তের নির্দেশ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8/
No comments:
Post a Comment