Saturday, August 15, 2020

ঢাকা দক্ষিণের কয়েক লাখ মানুষ পানিবন্দী

ফাতেহ ডেস্ক:

বন্যায় পানিবন্দি ঢাকার পূর্ব দিকের বিশাল অঞ্চল। এক মাসেরও বেশি সময় ধরে দুর্ভোগে আছে দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ও খিলগাঁও থানার অনেক এলাকার কয়েক লাখ মানুষ। দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে তাঁদের।

ঢাকা দক্ষিণ সিটি করপোশেনের বালুর পাড়া এলাকা। এখানকার বেশিরভাগ বাড়ীতে কোমড় সমান পানি মাসখানিক ধরে।

কাগজে কলমে সিটি করপোরেশনের এই জনপদে আগেও কম বেশি পানি উঠেছে, তবে এমন খারাপ অবস্থা হয়নি কখনো। বাসাবাড়ি, মূলসড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান- সবখানে বানের পানি।

দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া চারটি ওয়ার্ডের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ডেমরা ও খিলগাঁও থানার দুটি ওয়ার্ড। ৭৫ নম্বর ওয়ার্ডের ইদারকান্দি, ফকির খালী, বালুর পাড়া, বাবুর জায়গা, দাসেরকান্দি, জোড়ভিটাসহ অনেক এলাকা। আর ৭০ নম্বর ওয়ার্ডের দেইল­া, পাইটি, কায়েতপাড়া, ঠুলঠুলিয়া, খলাপাড়া, নলছাটা, মেন্দিপুর, আমুলিয়া এলাকার নিম্নাঞ্চল বালু নদের পানিতে প্লাবিত।

এসব এলাকার ওয়ার্ড কাউন্সিলররা আছেন সিটি করপোরেশনের অনুদানের অপেক্ষায়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকার পূর্ব দিকে তুরাগ, বালু, শীতালক্ষ্যা- এই তিন নদীর প্রায় ৩০ কিলোমিটার এলাকায় কোন বাঁধ না থাকায় পানি ঢুকছে লোকালয়ে।

গত দুই দশকে এমন বন্যা দেখেনি এই অঞ্চলের মানুষজন। এমন বিপদে যাতে আর পড়তে না হয়, সেজন্য স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি এই অঞ্চলের মানুষের।

The post ঢাকা দক্ষিণের কয়েক লাখ মানুষ পানিবন্দী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%ae%e0%a6%be/

No comments:

Post a Comment