Monday, August 10, 2020

এ বছরেই তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা দক্ষিণ

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জাল থেকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএসসিসি মেয়র।

তাপস বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। আবশ্যকীয়তা ছাড়া সব ধরনের তার অপসারণ করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাবল সংযোগের কাজে কোনো সরকারি, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যাতীত কোনো স্থাপনা ব্যবহার বা সুবিধা নেওয়া যাবে না।

The post এ বছরেই তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা দক্ষিণ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment