ফাতেহ ডেস্ক:
দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেশের ১০১টি পয়েন্টের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৩৩টিতে, হ্রাস পেয়েছে ৬৫টিতে।
বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনটি নদীর পানি। বিপদসীমার উপর পয়েন্টের সংখ্যা ৩টি, অপরিবর্তিত পানি সমতল পয়েন্টের সংখ্যা ৩টির।
এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা-যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুশিয়ারা ও সোমেশ্বরী ব্যাতীত উত্তরপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় অপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
অপরদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে মহেশখোলা ১৩০ মিলিমিটার এবং মহাদেবপুর ৩৯ মিলিমিটার।
The post দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/
No comments:
Post a Comment