ফাতেহ ডেস্ক:
অস্ত্রোপচারের পর ‘বিশ্রাম ও সুস্থতার’ জন্য সৌদি বাদশাহ সালমান এখন লোহিত সাগরের তীরে সৌদি আরবের ম্যাগাসিটি নিওমে অবস্থান করছেন। বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছান বলে সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সম্প্রতি রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে ৮৪ বছর বয়সী সালমানের গল ব্লাডারে অস্ত্রোপচার হয়। দশ দিনের চিকিৎসা শেষে গত মাসের শেষ দিকে হাসপাতাল ছাড়েন তিনি।
সৌদি প্রেস এজেন্সি’র সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নিওমে পৌঁছেছেন বাদশাহ। সেখানে বিশ্রাম ও সুস্থতার জন্য সময় কাটাবেন তিনি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, এস্কেলেটরে করে বিমান থেকে নামছেন বাদশাহ সালমান। এরপর কালো রঙের একটি গাড়িতে করে নিওমের রয়্যাল প্যালেসে পৌঁছান।
২০১৫ সাল থেকে তেল সমৃদ্ধ আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বাদশাহর দায়িত্বে আছেন সালমান।
বাদশাহ সালমানের মৃত্যু হলে সৌদির মসনদে বসবেন ছেলে মোহাম্মদ বিন সালমান। ২০১৭ সালে তাকে নিয়মবহির্ভূতভাবে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করা হয়। কাউন প্রিন্স হলেও মোহাম্মদ বিন সালমানকেই কার্যত সৌদি’র প্রধান শাসক হিসেবে ভাবা হয়।
The post অস্ত্রোপচারের পর লোহিত সাগরে অবকাশে সৌদি বাদশাহ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8/
No comments:
Post a Comment