ফাতেহ ডেস্ক:
ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সাধারণ সম্পাদক সায়েব এরাকাত বলেছেন, আরব লীগ ও ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি) ভেঙে গেছে। আর কখনো তারা একত্র হতে পারবে না। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের চুক্তি প্রসঙ্গে নিজের মতামত তুল ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।
এরাকাত বলেন, আরব লীগ ও ওআইসি কেন একত্র হয়ে বৈঠকের আয়োজন করবে? তারা তো আমিরাতের এই পদক্ষেপে কোনো কিছুই করলো না। আমি নিশ্চিত, দুই সংস্থা ভেঙে গেছে।
তিনি বলেন, এর কারণ আরব অঞ্চলের ঐক্যবদ্ধ এজেন্ডা ছিলো ইসরায়েলের বিপক্ষে নিজেদের শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করা। আমিরাত সে এজেন্ডা ভাঙার পরও দুই সংস্থার কর্মকর্তারা নিশ্চুপ। কোনো মন্তব্যও করেননি। সংস্থার বিপক্ষে যেয়ে কাজ করার পরও যখন কোনো প্রতিক্রিয়া আসছে না, তখন ধরে নিতে হবে সেই সংস্থার কোনো কার্যকারিতা নেই। খুব শিগগির আপনারা তা জানতে পারবেন, তা ভেঙে গেছে।
তিনি আরো বলেন, পশ্চিম তীরের এই ভূমিতে ফিলিস্তিনিরা থাকবে এ রকম ভাগ্যই নির্ধারিত ছিল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কুশনার নিরীহ এই মানুষগুলোর পিঠে ছুরি মারলো।
গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইটে আমিরাত ও ইসরায়েলের মধ্যকার শান্তিচুক্তির কথা জানান। তিনি বলেন, এর ফলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এবং পশ্চিম তীরে দখল কার্যক্রম বন্ধ হয়ে গেল।
আমিরাত সরকার বলছে, এই চুক্তিটি করা হয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত এলাকা দখলের হাত থেকে বাঁচাতে। তাছাড়া এর ফলে এই অঞ্চলে শান্তি স্থাপিত হবে। রাজনৈতিক অস্থিরতাও দূরীভূত করতে সক্ষম হবে এই চুক্তি।
The post আরব লীগ-ওআইসির কার্যকারিতা নেই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%93%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/
No comments:
Post a Comment