ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৭৬৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৯১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭৫২ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
The post দেশে একদিনে মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a7%a9%e0%a7%aa-%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be-3/
No comments:
Post a Comment