ফাতেহ ডেস্ক:
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি-না সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠিও আসেনি। এ ধরনের কোনো চিঠি বা মেসেজ পেলে গণমাধ্যমকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। সুতরাং এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না।
তিনি বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু সেগুলো মিথ্যা ও বানোয়াট। তবে কোনো সুযোগ এলে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং সরকারপ্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।
বুধবার (৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুজিববর্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সেই প্রকল্পের আওতায় আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম বলেন, কোন দেশ থেকে কতজন হাজি যাবে তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো চিঠি আসেনি।
The post এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না: ধর্ম প্রতিমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%bf/
No comments:
Post a Comment