Saturday, June 12, 2021

এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইজরাইলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:

এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইজরাইলি সেনারা। শনিবার (১২ জুন) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইজরাইলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইজরাইলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইজরাইলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়।

চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইজরাইলি সেনারা।

 

The post এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইজরাইলি সেনারা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97/

No comments:

Post a Comment