ফাতেহ ডেস্ক:
বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া দাঈ মাওলানা আবু ত্বহা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার থেকে এ বিবৃতি দেয়া হয়।
গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মাওলানা আবু ত্বহা মোহাম্মদ আদনান। আবু ত্বহা যদি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকে, তাহলে দ্রুত মুক্তি দেয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।
সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে মাওলানা আবু ত্বহা ‘নিখোঁজ’ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে। এর সাথে বিবৃতিতে সংস্থাটি বলেছে, মাওলানা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।
অ্যামনেস্টির দাবি, নিখোঁজ মাওলানা আবু ত্বহা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্বহার ‘খোঁজ মিলছে না’ বলে জানিয়েছে তার পরিবার। একই সাথে তার সাথে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না।
The post নিখোঁজ দাঈ মাওলানা আদনানের ‘মুক্তি’ চেয়ে অ্যামনেস্টির বিবৃতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%88-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8/
No comments:
Post a Comment