আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইজরাইলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং ইজরাইলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়।
আজ (বুধবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “একথা বলতে দ্বিধা নেই যে, পুরো গাজা উপত্যকাকে ইজরাইল কসাইখানায় পরিণত করেছে। সেখানে ইজরাইলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরাইলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানবপ্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধ।”
গত ১০ মে ইজরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা ১১ দিনের বোমা ও গোলাবর্ষণে গাজার ২৬০ জন নাগরিক শহীদ হন। এর মধ্যে ৬৬টি শিশু রয়েছে।
The post ইজরাইলের বেপরোয়া সন্ত্রাসবাদ সহ্য করা উচিত নয়: উত্তর কোরিয়া appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment