ফাতেহ ডেস্ক:
গায়েবি বা হয়রানিমূলক মামলা থেকে রক্ষাকবজ হিসেবে থানা কিংবা আদালতে মামলা দায়েরের সময় অভিযোগকারী বা মামলাকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি রিট মামলার শুনানিকালে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট এমাদুল হক বসির।
The post মামলা করতে বাদীর এনআইডি লাগবে: হাইকোর্ট appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%b2/
No comments:
Post a Comment