Thursday, June 10, 2021

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৮৯ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে। এর আগে বুধবার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু ও ২ হাজার ৫৩৭ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

The post গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8/

No comments:

Post a Comment