Tuesday, June 15, 2021

আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

ফাতেহ ডেস্ক:

তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে দিনাজপুরের চিরিরবন্দরে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের রানীবন্দর সুইহারী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মাওলানা ক্বারী আনোয়ার হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান তার তিনজন সঙ্গীসহ ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তারা তার দ্রুত সন্ধান দাবি করেন।

The post আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবিতে দিনাজপুরে মানববন্ধন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8/

No comments:

Post a Comment