Wednesday, June 9, 2021

বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৭ নম্বরে ঢাকা

ফাতেহ ডেস্ক:

বিশ্বের বসবাসযোগ্য শহরের নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই তালিকার শেষ দিক থেকে চার নম্বর স্থানে রয়েছে ঢাকা। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে ১৪০ টি শহরের র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ১৩৭ নম্বরে রয়েছে ঢাকা।

নতুন এই জরিপ অনুসারে ২০২১ সালে বসবাস যোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। চতুর্থ অবস্থান রয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহর ও জাপানের টোকিও। একই নম্বর পেয়েছে এই দুই শহর। ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়ার পার্থ। সপ্তম, অস্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যানন্ডের জুরিখ, জেনেভা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন।

এবার বসবাসযোগ্য শহরের তালিকায় একেবারে তলানিতে রয়েছে সিরিয়ার দামেস্ক। ১৪০ টি শহরের তালিকায় এর অবস্থান ১৪০ তম। ১৩৯তম অবস্থানে রয়েছে নাইজেরিয়া লাগোস। ১৩৮তম অবস্থানে পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবি। এ ছাড়া ১৩৬ তম অবস্থানে আলজেরিয়ার আলজিয়ার্স, ১৩৫ তম অবস্থানে লিবিয়ার ত্রিপোলি ও ১৩৪ তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

বসবাসের যোগ্যতার দিক থেকে শহরগুলোর মোট পাঁচটি বিষয়কে সূচকে আমলে নেওয়া হয়। এর জন্য মোট ১০০ নম্বর ঠিক করা হয়। এর মধ্যে ঢাকা পেয়েছে ৩৩ দশমিক ৫ নম্বর। এর মধ্যে শহরের স্থিতিশীলতার দিক থেকে ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ নম্বর পেয়েছে ঢাকা।

২০১৯ সালে ঢাকা পেয়েছিল ৩৯ দশমিক ২ নম্বর। এর মধ্যে শহরের স্থিতিশীলতার দিক থেকে ৫৫, স্বাস্থ্যসেবায় ২৯ দশমিক ২, সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৪১ দশমিক ৭ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ২ নম্বর পেয়েছিল ঢাকা।

 

The post বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৭ নম্বরে ঢাকা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment