ফাতেহ ডেস্ক:
এবারকার বাজেট প্রণয়নে এমপিদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, সরকারি দলের সংসদ সদস্যদেরও জাতীয় বাজেট কিংবা সরকারের অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ দেয়া হয় না।
গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ডায়লগ -২০২১’ শীর্ষক বাজেট পরবর্তী এক ওয়েবনিয়ার আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আলোচনায় অংশ নিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের অনুরোধে বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্তত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের পরামর্শ নিতেন এবং বসে উনি নিজে নোট করতেন। এটাতো এই বছর আর হয়নি। আমার মনে হয় না কোনো কমিটির ওনার (অর্থমন্ত্রীর) সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশের সিস্টেমে সংসদ আসলে খুব একটা আলোচনার মধ্যে আসে না।
এ সময় অন্যান্য বক্তার বক্তব্যের কথা সুরে তিনি বলেন, আপনারা অনেকেই বলেন, বাজেট অবশ্যই অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই হতে হবে। এখানে যেন অপচয় না হয় সেটা দেখতে হবে। কিন্তু আমরা যে আলোচনা করব, বিতর্ক করব, আমরা যে ডায়লগ করব- এই বেসিসটাতো (ভিত্তি) ঠিক থাকতে হবে। সেটা আমরা কিভাবে করব। সাবের বলেন, এটা না হলে যে সমস্যাটা হয় আমরাতো শুধু সংসদে আছি, হ্যাঁ বা না বলার জন্য। আমরা সংসদে আছি মানুষের যে চাহিদার কথাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা এবং তুলে ধরার জন্য। কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না থাকি তাহলে সেই বিষয়গুলো কেন আসবে।
The post ‘এবারকার বাজেট প্রণয়নে এমপিদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/
No comments:
Post a Comment