Monday, June 14, 2021

আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু

ফাতেহ ডেস্ক:

আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

আজ সোমবার সকালে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সঙ্গে ছিলেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। তবে ঠিক কোন তারিখ থেকে তা শুরু হবে তা তিনি বলেননি।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ইতিমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের কাছে মুঠোফোনে বার্তার মাধ্যমে তারিখ জানানো হবে।

 

The post আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%bf/

No comments:

Post a Comment