ফাতেহ ডেস্ক:
কাশ্মির ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি’র ভূমিকা নিয়ে বেশ সমালোচনা করেছে পাকিস্তান। এর জেরে সংস্থাটি পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরব পাকিস্তানকে ঋণ ও তেল দেয়া বন্ধ করে দিয়েছে। এই ঘটনা দুই দেশের মতবিরোধকে নতুন মাত্রা দিয়েছে বলে উল্লেখ করেছে মিডেল ইস্ট মনিটর।
জানা যায়, পাকিস্তানকে ২০১৮ সালের নভেম্বরে ৬২০ কোটি ডলারের ঋণ দেয় সৌদি আরব। এরমধ্যে ৩০০ কোটি নগদ অর্থ এবং বাকি ৩২০ কোটি ডলারের তেল দেয়ার কথা বলা হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতবছর পাকিস্তান সফরকালে এই ঋণ বিষয়ক চুক্তিটি করেন।
কিন্তু ওআইসি’র সমালোচনা করায় পাকিস্তানের ওপর বেশ ক্ষেপেছে সৌদি আরব। ঋণ ও তেল দেয়া বন্ধ করে দেয়ার পাশাপাশি গত সপ্তাহে পাকিস্তানকে জোরপূর্বক ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে।
জানা যায়, কাশ্মির ইস্যুতে পাকিস্তান বার বার ওআইসি’র সহযোগিতার আহ্বান করলেও তেমন কোনো সাড়া দেয়নি সৌদি আরব। বেশ কয়েকবার তারা পাকিস্তানি প্রস্তাব ফিরিয়েও দিয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি স্থানীয় এক টেলিভিশনকে বলেন, আমি আবার ওআইসিকে আহ্বান জানাচ্ছি, সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সহযোগিতায় আমরা কাশ্মির সমস্যার সমাধান করি। যদি ওআইসি কোনো ব্যবস্থা না নেয় তাহলে পাকিস্তান স্বউদ্যোগে ইসলামি রাষ্ট্রগুলোকে আহ্বান জানাবে।
The post কাশ্মির ইস্যুতে পাকিস্তানের ওপর ক্ষেপেছে সৌদি আরব! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/
No comments:
Post a Comment