ফাতেহ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তলব করেছে। সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি এক মামলা দায়ের করলে আদালত এই নির্দশনা দেয় বলে জানিয়েছে আল-জাজিরা।
বিন সালমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আল জাবরিকে হত্যার জন্যে সন্ত্রাসী বাহিনী পাঠিয়েছেন তিনি। জানা যায়, মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া রাজ্যের এক জেলা আদালতে। গত শুক্রবার বিন সালমানকে সেখানে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। মামলায় সৌদি যুবরাজ ছাড়াও আরো ১২ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়।
বিন সালমানসহ মামলায় অভিযুক্তদের তলব করে আদালত বলেছে, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বেশ কিছু তথ্য স্পর্শকাতর, মানবতাবিরোধী। আপনারা সাড়া দিতে দেরি করলে আদালত সব অভিযোগ আমলে নিয়ে বিচারকার্য শুরু করে দেবে।
আল জাজিরা বলছে, আল জাবরি বর্তমানে কানাডায় বসবাস করছেন। তাকে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে রেখেছে।
আল জাবরির দাবি, সৌদি গোয়েন্দা সংস্থায় কাজ করার কারণে তার কাছে অনেক তথ্য আছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সুসম্পর্ক বিরাজমান। এসব কারণে সৌদি রাজ পরিবারের অন্যতম টার্গেট তিনি। তাকে হত্যার জন্য সন্ত্রাসীদের একটি দলও পাঠিয়েছিল সৌদি প্রিন্স।
জাবরিকে সৌদি আরবে ফিরিয়ে আনার জন্যে ইন্টারপোলের কাছে রেড নোটিশও পাঠিয়েছে সৌদি সরকার। কিন্তু ইন্টারপোল একে রাজনৈতিক কারণ উল্লেখ করে প্রত্যাখ্যান করে।
মামলা প্রসঙ্গে মার্কিন সহকারী এটর্নি জেনারেল ব্রুস ফেইন বলেন, বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে আলোচনা করছেন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য।
The post সৌদি যুবরাজকে তলব করলো মার্কিন আদালত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment