ফাতেহ ডেস্ক:
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ২৭ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার রাতে প্রশাসনের একটি দল অভিযান চালায় জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদামে। সরকারি জিআর এবং ভিজিডির চাল পাওয়ার পর গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। সেখানে জিআরের ৩০ কেজি ওজনের ৬০০ বস্তা এবং ও ভিজিডির ৩০ কেজি ওজনের ৩২২ বস্তা চাল পাওয়া যায়। গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, এসব চালের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। গোয়ালের চর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ এগুলো আমার গুদামে রেখেছেন। গত চার বছর আগেই তিনি গুদামটি ভাড়া নিয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
The post আ.লীগ নেতার গুদামে ৯২২ বস্তা সরকারি চাল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%af%e0%a7%a8%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d/
No comments:
Post a Comment