Friday, December 25, 2020

গাজার ফের ইজরাইলের বিমান হামলা

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবারো বিমান হামলা চালিয়েছে ইজরাইল।

ইজরাইলের সেনারা এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে বলে দাবি করেছে সেনারা। এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে হামাস ব্যবহার করতো বলে বিবৃতিতে জানানো হয়।

হামাস নিয়ন্ত্রিত শেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলায় কী থলনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোন পক্ষ থেকে পরিষ্কার করা হয় নি।

ইজরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের রকেট হামলার জবাবে তারা গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। হামাসের ছোঁড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নি। সূত্র: পার্সটুডে

The post গাজার ফের ইজরাইলের বিমান হামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

No comments:

Post a Comment