Saturday, April 10, 2021

পাকিস্তান আর্মির মেজর জেনারেল হলেন দু’জন নারী

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান আর্মির বেশ কয়েকজন বিগ্রেডিয়ারের পদোন্নতি হয়েছে। এসব ব্রিগেডিয়াররা পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। এ সময় পাকিস্তান আর্মির দু’জন নারী সদস্যও ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত একটি বোর্ড মিটিংয়ে এসব পদোন্নতির সিদ্ধান্ত দেয়া হয়। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগ এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া পদোন্নতির বিষয়ে অনুষ্ঠিত এ বোর্ড মিটিংয়ের সভাপতিত্ব করেন।

এ সময় পাকিস্তান সেনাবাহিনীর নারী ব্রিগেডিয়ার কামরুন নেসা চৌধুরী ও সাজিয়া নেসারকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল পদে দায়িত্ব দেয়া হয়।

সূত্র : জিও নিউজ

The post পাকিস্তান আর্মির মেজর জেনারেল হলেন দু’জন নারী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87/

No comments:

Post a Comment