Sunday, April 11, 2021

ফ্রান্সের মসজিদে ইসলামবিদ্বেষী গ্রাফিতি, তদন্তে সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ইসলামবিদ্বেষী গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের ওপর হামলার সঙ্গে তুলনা করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।

খবরে বলা হয়, রেন শহরের মসজিদটির একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এত ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় রেন শহরের কৌঁসুলির কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্মবিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বিরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে।

এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করছে ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রমজান আসায় এবং মুসলিমবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

The post ফ্রান্সের মসজিদে ইসলামবিদ্বেষী গ্রাফিতি, তদন্তে সরকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment