Monday, April 12, 2021

রমজান উপলক্ষে মাওলানা আনাস মাদানী’র বিশেষ আবেদন

ফাতেহ ডেস্ক:

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সকল খলিফাদের গুরুত্বের সঙ্গে রমজান পালনের আহ্বান জানিয়েছে তারই হাতেগড়া সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের আমির আল্লামা আনাস মাদানী দা. বা.। পাশাপাশি শাইখুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করে রমজানের শেষ দশকে এতেকাফ পালন করারও আহ্বান জানিয়েছে সংগঠনটির আমির।

মিডিয়ার কাছে পাঠানো এক বিবৃতিতে আল্লামা আনাস মাদানী বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি দীর্ঘকাল ধরে রমজানের শেষ দশদিন এতেকাফ করতেন। বিগত কয়েক বছর রমজানের শেষ দশদিন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মসজিদে হযরতের খোলাফাদের বড় একটি অংশ নিয়ে এতেকাফে খুবই একাগ্রতা ও এহতেমামের সঙ্গে কাটাতেন এবং দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিতেন। এককথায় বিশেষ রহমতের মাস রমজানকে হযরত রাহমাতুল্লাহি আলাইহি গভীর মুজাহাদা ও মুশাহাদার মাধ্যমে কাটাতেন।

আল্লামা আনাস মাদানী বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এবারের রমজান হচ্ছে প্রথম রমজান, আমরা তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো মাহে রমজান আদায় করতে যাচ্ছি। আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ এর সাথে সংশ্লিষ্ট সকল খোলাফায়ে কিরাম এবং উলামাদের কাছে আমাদের বিশেষ আবেদন, আসন্ন মাহে রমজান যেন বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন। আল্লাহপাকের বান্দাদেরকে আল্লাহর সাথে দাওয়াত ও ফিকিরের সাথে বিযুক্ত করার সুবর্ণ সুযোগ এই মাহে রমজান। বিশেষ করে মাহে রমজানের শেষ দশদিন যেমন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি এতেকাফে কাটাতেন, তেমনি হজরতের সকল খলিফা শাইখের পদাঙ্ক অনুসরণে রমজানের শেষ দশদিন নিজ নিজ এলাকায় মুসলিম ভাইদের নিয়ে নিকটস্থ মসজিদে এতেকাফ করেন এবং দাওয়াত ও ইসলাহের মাধুরী ও পরশে নিজ নিজ এলাকাকে নূরান্নিত করার জন্য ঐকান্তিক চেষ্টার আহ্বান জানান।

তাছাড়া হযরতের বাতলানো আসবাক ও তাসবিহাত আদায় ও তালিম দানের জন্য খোলাফাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

আল্লামা আনাস মাদানী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া আদর্শ ও মিশনকে জীবিত রাখার জোর আবেদন জানান।

সাথে সাথে আসন্ন রমজানুল মোবারকে দেশ জাতী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যানের জন্য বিশেষত করুনা মহামারি সহ সকল বালা-মুসীবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে রূনাজারী করে দোয়ায় নিমগ্ন হওয়ার আহ্বান জানান।

The post রমজান উপলক্ষে মাওলানা আনাস মাদানী’র বিশেষ আবেদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8/

No comments:

Post a Comment