Friday, June 11, 2021

দখলদার ইজরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইজরাইলি বাহিনীর গুলিতে মো. সাঈদ হামাইল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণে আরও ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিন ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে পশ্চিমতীরের নাবলুস, কালকিলিয়া ও রামাল্লাহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনিরা। এসময় তাদের ওপর বিনা উসকানিকে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরায়েলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত ৬ ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে মোট ১৬৪টি অবৈধ ইহুদি বসতি এবং ১১৬টি ইজরাইল চেকপোস্ট আছে। এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনিদের হেনস্থা করা হচ্ছে।

 

The post দখলদার ইজরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/

No comments:

Post a Comment