Friday, June 11, 2021

পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি চালু করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি চালু করার নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। শুক্রবার এ নির্দেশ দেয়া হয়। খবর জিনিউজের।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, কোনও যুক্তি নয়। পশ্চিমবঙ্গ সরকারকে এখনই ‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি চালু করতে হবে। এই ব্যবস্থা পরিযায়ী শ্রমিকদের জন্য। মহামারীর সময়ে রাজ্য সরকার এনিয়ে কোনও আপত্তি দাঁড় করতে পারে না।

কেন্দ্রের যুক্তি ছিল কাজের জন্য প্রতিটি রাজ্যের বহু মানুষকে অন্য রাজ্যে গিয়ে থাকতে হয়। ফলে রেশন কার্ড থাকলেও অন্য রাজ্যে তারা খাদ্যসামগ্রী তুলতে পারেন না। সেই সমস্যা মেটাতে কেন্দ্র চালু করেছে এক দেশ এক রেশন কার্ড।

জিনিউজের খবরে বলা হয়, ইতিমধ্যেই ওই ব্যবস্থা চালু হয়েছে অন্ধ্র, তেলঙ্গানা, গুজারট, মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গে ওই ব্যবস্থা এখনও চালু হয়নি। রাজ্যের যুক্তি ছিল এতে রাজ্যের ওপরে বাড়তি চাপ পড়বে। এনিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্ট। তারপরই এই গুরুত্বপূর্ণ রায় দেয় ভারতীয় সুপ্রিমকোর্ট।

The post পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ নীতি চালু করার নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b0/

No comments:

Post a Comment