Tuesday, June 8, 2021

মক্কা-মদিনার গ্র্যান্ড মসজিদে রোবট নিয়োগ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা-মদিনার গ্র্যান্ড মসজিদের ভিতরে জীবাণুমুক্তকরণের প্রচেষ্টাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দশটি স্মার্ট রোবট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। রোবটগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসারে, ছয়টি স্তরে একটি নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবাণুমুক্তকরণের প্রয়োজনীয়তার স্মার্ট বিশ্লেষণ নিশ্চিত করবে।

কাবা শরীফের পরিবেশ ও মহামারী রোধ বিভাগের প্রধান হাসান আল সৌহিরি বলেন, ব্যাটারি বিশিষ্ট রোবটগুলি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই পাঁচ থেকে আট ঘন্টা চলতে পারে। এর মধ্যে প্রারম্ভিক সতর্কতা বৈশিষ্ট্যও যুক্ত রয়েছে। শুধু তাই নয়, মানচিত্রের চার্ট করার জন্য ডিভাইসটিতে একটি উচ্চ মানের রাডার ক্যামেরা লাগানো হয়েছে।

তিনি আরো বলেন, সকল হাজি যাতে হজের বিভিন্ন ইবাদত সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য রোবটগুলো দিনরাত নির্দেশনা দিয়ে যাবে। হজ শেষে হাজিরা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন সেক্ষেত্রেও দিক নির্দেশনা দেবে রোবটগুলো।’

সূত্র: গালফ নিউজ।

The post মক্কা-মদিনার গ্র্যান্ড মসজিদে রোবট নিয়োগ দিল সৌদি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ae/

No comments:

Post a Comment