আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তৃতাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ মন্তব্য করেন। খবর এএফপির।
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। পরিবারটির ৯ বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কানাডার পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক তরুণকে আটক করেছে পুলিশ।
হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাথানিয়েল ভেলটম্যান বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার চারটি ও হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।
কানাডার মুসলিম সম্প্রদায় এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। তারা ভয়াবহ এ হামলাকে ঘৃণা ও সন্ত্রাসবাদী কাজ হিসেবে গণ্য করে হামলাকারীর বিচারের দাবি তুলেছে।
The post মুসলিম পরিবারের ওপর ইসলামবিদ্বেষ থেকে হামলা চালানো হয়েছে: ট্রুডো appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/
No comments:
Post a Comment