Tuesday, June 15, 2021

কওমি মাদরাসা খোলাসহ জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের ৪ দাবি

ফাতেহ ডেস্ক:

মানবিক বিবেচনায় কওমি মাদরাসা খুলে দেয়াসহ চার দাবি তুলে ধরেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুর ১২ টায় রাজধানীর ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী। এ সময় সরকারকে আহ্বান করে তিনি বলেন, ১. মানবিক বিবেচনায় কওমী মাদরাসা খুলে দিন। ২. সকল প্রাইমারী স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। ৩. ইমাম, মুয়াজ্জিনদের চাকুরীবিধি ও বেতন কাঠামো ঠিক করুণ। ৪. কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুণ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস মাওলানা হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মুফতি আশরাফ আলী নূরী, মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা মোরতুজা কাসেমী, মুফতি আক্তারুজ্জামান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা রফিকুন্নবী হক্কানী, মাওলানা শাহজাহান হাবিবি, মাওলানা বাসির মাহমুদ প্রমূখ।

 

The post কওমি মাদরাসা খোলাসহ জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের ৪ দাবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%96%e0%a7%87%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/

No comments:

Post a Comment