আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে সামরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে ন্যাটো। ন্যাটো সেক্রেটারি জেনারেল জান স্টল্টেনবার্গ এই ঘোষণা দেন।
ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এক প্রশ্নের জবাবে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আফগানিস্তানে আমাদের সামরিক মিশন শেষ করছি। তবে আমরা আফগান জনগণ এবং আফগান সুরক্ষা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখব। আমরা সেখানে আছি।’
তিনি বলেন, ‘আমরা গত ২০ বছর ধরে আফগানিস্তানে রয়েছি। কিন্তু আমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি।’
তিনি আরও জানান, কাবুল বিমানবন্দরসহ মূল অবকাঠামোকে সচল রাখতে কাজ করছি। এই ক্ষেত্রে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অন্যান্যদের সাথে আলোচনা করছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা সরবরাহের জন্য এটি প্রয়োজনীয়।
The post আফগানে ন্যাটোর সামরিক কার্যক্রম সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be/
No comments:
Post a Comment