Tuesday, June 8, 2021

এক সপ্তাহে বজ্রপাতে মৃত্যু ৫৬, বজ্রপাত গণনার যন্ত্র বিকল

ফাতেহ ডেস্ক:

বজ্রপাত পর্যবেক্ষণ করতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের গণনার যন্ত্র থাকলেও তা আপাতত কাজ করছে না। ফলে দেশে প্রতিনিয়ত কী পরিমাণ বজ্রপাত হচ্ছে, তা জানাও সম্ভব হচ্ছে না।

সম্প্রতি এক আবহাওয়াবিদ গণমাধ্যমকে বলেন, ‘বজ্রপাত গণনা করার যন্ত্র আছে। কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি। আমি ২ থেকে ৩ মাস ধরে এটা বন্ধ দেখছি। জানি না যে, জিনিসটাই কি নষ্ট নাকি মনিটরটাই নষ্ট।’

এ বিষয়ে বজ্রপাত পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও আবহাওয়াবিদ মজিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদেরটা টেস্টিং পর্যায়ে আছে। ওটা বসানো হয়েছে, ফাইনালি কমিশনিং এখনও হয়নি। কখনো ইন্টারনেট থাকে না, কখনো বিদ্যুৎ থাকে না – এসব সমস্যা সমাধান করা হচ্ছে।’

উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহেই বজ্রপাতে সারাদেশে ৫৬ জনের মৃত্যুর তথ্য গণমাধ্যমে এসেছে। তাদের মধ্যে- ৭ জুন ৯ জন, ৬ জুন ২৫ জন, ৫ জুন ৭ জন, ৪ জুন ৯ জন, ৩ জুন ৫ জন এবং ১ জুন একজনের মৃত্যু হয়েছে। ২ জুন বজ্রপাতে কারও মৃত্যুর কথা জানা যায়নি।

The post এক সপ্তাহে বজ্রপাতে মৃত্যু ৫৬, বজ্রপাত গণনার যন্ত্র বিকল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment