Tuesday, June 8, 2021

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত

ফাতেহ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। আজ সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বঘোষিত আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

The post জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

No comments:

Post a Comment