আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষমতায় বসেই ভারতের সাথে সম্পর্ক আরো মজবুত করার বার্তা দিলেন ইজরাইলেন নতুন সরকারপ্রধান নাফতালি বেনেট। সোমবার বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরো মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন তিনি।
গত রোববার বেনেটের জয়ের পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি। তিনি লিখেন, ‘ইজরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সাথে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’
এছাড়া, ইজরাইলের জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সাথে কৌশিলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইজরাইলের সদ্যসাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধুত্ব সুবিদিত। তার আমলে ভারতের সাথে ইজরাইলের কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বলে দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের। শুধু তাই নয়, ভারতের অস্ত্র ভাণ্ডারে আসে বহু ইজরাইলি অস্ত্র। তবে বেনেটের নতুন সরকারও যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে তা স্পষ্ট।
The post মোদির সাথে কাজ করতে আগ্রহী ইজরাইলের নতুন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9/
No comments:
Post a Comment