আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে পবিত্র জেরুজালেমে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইজরাইলের উগ্র-ডানপন্থী গোষ্ঠী।
আগামী বৃহস্পতিবার কথিত পাতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল উগ্র ডানপন্থী গোষ্ঠী। কিন্তু সোমবার ইজরাইলি পুলিশ তা বাতিল করেছে।
পতাকা মিছিলের আয়োজক একটি গ্রুপের এক মুখপাত্র বলেন, ‘আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিলের অনুমতি দেয়নি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না।’
এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে।
বার্তা সংস্থা এএফপি’র মতে- ইজরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইজরাইলি পুলিশের প্রতি পতাকা মিছিল করার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে
The post হামাসের হুমকির মুখে আল-কুদসে প্যারেড বাতিল ইজরাইলের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%81/
No comments:
Post a Comment