Wednesday, December 8, 2021

প্যান্ডোরা পেপারসে উঠে আসাদের নাম আদালতে পাঠানো হবে: অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

প্যান্ডোরা পেপারসে দ্বিতীয় ধাপের তালিকায় বাংলাদেশের যে আট ব্যবসায়ীর নাম এসেছে, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের তালিকা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থ পাচারকারী সন্দেহে সোমবার নতুন করে যাদের নাম এসেছে, তাদের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এর আগে পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম এসেছে, এমন ৪৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। বিষয়টি এখন আদালতের এখতিয়ার। মামলা যেহেতু চলমান, সেহেতু এ বিষয়ে মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না। পত্রিকায় যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে দুদক অনুসন্ধান করে যদি দেখে ঠিক আছে, তাহলে সেই তালিকা আদালতে পাঠানো হবে। আমি এখন মতামত দিলে তাদের কাজে ব্যাঘাত ঘটবে।’ এই বাস্তবতায় সবাইকে অপেক্ষা করতে বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ‘আপনারা যদি হালনাগাদ তথ্য জানতে চান, সেটাও দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, আদালতে ন্যায়বিচার পাব। বিচারিক আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেব।’

The post প্যান্ডোরা পেপারসে উঠে আসাদের নাম আদালতে পাঠানো হবে: অর্থমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%86/

No comments:

Post a Comment