ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ইটবোঝাই একটি ট্রাকের চাপায় রিকশা আরোহী এক ব্যক্তি ও তার মেয়ে নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টায় চাষাড়ার ডাকবাংলার সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আলতাফ (৪৫) ও তার ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইটবোঝাই একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক।
ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে।
The post নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac/
No comments:
Post a Comment