Thursday, December 9, 2021

ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হলেন মুফতি তৈয়্যেব হোসাইন

ফাতেহ ডেস্ক:

জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট লেখক ও আলেম মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন। আজ ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার বেলা ১১টায় মাদরাসায় পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জাহাঙ্গীর আলম বাবুল পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন। এতে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ নভেম্বর ২০২১ তারিখে ইসলামবাগ মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে ইসলামবাগ মসজিদ-মাদরাসার কমিটির এক সমঝোতা স্মারক চুক্তি হয়। সে সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা আফেন্দী ইসলামবাগ মাদরাসায় স্বপদে ফিরে আসেন।

The post ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হলেন মুফতি তৈয়্যেব হোসাইন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%aa/

No comments:

Post a Comment