Wednesday, December 8, 2021

তুরস্কে পাওয়া গেলো ৭০০ বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের টোকাট প্রদেশের জিল এলাকায় একটি স্কুলের গ্রন্থাগারে প্রায় সাত শ বছরের পুরনো হাতে লেখা কুরআনের একটি পাণ্ডুলিপি পাওয়া গেছে।

রবিবার (৫ ডিসেম্বর) তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্য ডেইলি সাবাহতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমকে টোকাট অঞ্চলের জাতীয় শিক্ষা বিভাগের পরিচালক মুরাত কুকলি বলেন, পবিত্র কোরআনের পাণ্ডুলিপিগুলো হাতে লেখা হয়েছে। এর মধ্যে একটি ৭০০ বছরের পুরনো। আরেকটি পাণ্ডুলিপি প্রায় ৪০০ বছরের পুরনো বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

তিনি আরও বলেন, ‘পাণ্ডুলিপিটি অনেক পৃষ্ঠা অবশ্য নষ্ট হয়ে গেছে। উভয় পাণ্ডুলিপি জিল এলাকার ইমাম হাতিপ হাই স্কুল গ্রন্থাগারের সংরক্ষণাগারে পাওয়া গেছে। প্রাচীন গ্রন্থগুলোর ক্ষয়ক্ষতি রোধ করতে— তা আলাদা করে রাখা হয়েছিল। শিগগির আমরা ফাউন্ডেশনের আঞ্চলিক অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। অধিদপ্তরে তা বিতরণ করা হবে।’

কয়েক দিন আগে তুরস্কের কারাপিনার কনিয়া এলাকায় ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে সাড়ে চার শ বছর আগের হাতে লেখা পবিত্র কোরআনের একটি কপি পাওয়া যায়। অটোমান সুলতান দ্বিতীয় সেলিম পবিত্র কোরআনের কপিটি উপহার দিয়েছিলেন।

 

The post তুরস্কে পাওয়া গেলো ৭০০ বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a7%ad%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b/

No comments:

Post a Comment